ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

কিশোরগঞ্জে ৫৩তম গণপ্রকৌশল দিবস পালিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৯৭ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি :
“উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে গণপ্রকৌশল দিবস ও গৌরবের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

আজ সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় জেলা আইডিইবি’র সভাপতি ও কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মো.জিল্লুর রহমান।

জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক আহমেদ ও শফিউল আলম আরজু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের পৌরমেয়র মাহমুদ পারভেজ।

এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ মো. জাভেদ রহিম, সংঘঠনের সহ-সভাপতি এম এ কাইয়ুম আকন্দ প্রমূখ।

বক্তাগণ, জাতীয় জীবনের সর্বক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করতে কর্মক্ষম মানুষের কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশের প্রেক্ষাপটে উদ্ভাবন ও উদ্যোক্তাকে উৎসাহিত করা অপরিহার্য, যা দেশটির কর্মসংস্থান ও অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করবে।

এসময় কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও আইয়ূব হেনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন কারিগরি দপ্তর ও কনসাল্টিং ফার্মের ডিপ্লোমা প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে ৫৩তম গণপ্রকৌশল দিবস পালিত

আপডেট সময় : ০৭:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩