ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট Logo বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান Logo এমি অ্যাওয়ার্ডসে ‘উইডোজ বে’র বাজিমাত, অন্যান্য বিজয়ী যারা Logo ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের মানবিক আবেদন Logo হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার -০২ Logo মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সিরাজদিখান থানার (ওসি) মোঃ আলাউদ্দিন নির্বাচিত  Logo বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক।।

কিশোরগঞ্জে মাজহারুন-নূর ফাউন্ডেশনের সম্মাননা প্রদান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ২৫৫ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ডাঃ এ এ মাজহারুল হক ও সমাজসেবী নূরজাহান বেগম প্রতিষ্ঠিত মাজহারুন-নূর ফাউন্ডেশনের যৌথ ৬ষ্ঠ ও ৭ম বারের মতো সম্মাননার আয়োজন করে। কিশোরগঞ্জের আইন পেশার কৃতিজন এডভোকেট নাসিরউদ্দিন ফারুকী, ভূপেন্দ্র ভৌমিক দোলন ও শাহ আজিজুল হককে (২০২০) এবং ইতিহাসবিদ, সাংবাদিক, পাঠ ও পাঠাগার আন্দোলনের অগ্রণীজন মু.আ. লতিফ, মুক্তিযোদ্ধা-শিক্ষাবিদ ঊষা দেবী এবং শতবর্ষ অতিক্রমকারী ১২০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলীমুদ্দীন লাইব্রেরীকে (২০২১) সম্মাননা শীর্ষক আলোচনা সভা এবং মাজহারুন-নূর ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা রত্নগর্ভা নূরজাহান বেগম এর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শাহ মাহতাব আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক লাইজু আক্তারের সভাপতিত্বে সম্মাননা বক্তৃতা রাখেন মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজ পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সিআইপি বাদল রহমান।
বক্তব্য রাখেন, সাংবাদিক মাসুদ ইকবাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান রুমি প্রমূখ।
উল্লেখ্য, কিশোরগঞ্জের জীবিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের জীবনব্যাপী বিশিষ্ট অবদানের স্বীকৃতি জানাতে ও ঐতিহাসিক মূল্যায়ন করতে ২০১৫ সাল থেকে এ সম্মাননা বক্তৃতা আয়োজন করা হচ্ছে, যা বক্তৃতা ও লিখিত আকারে প্রদান করেন মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী ড. মাহফুজ পারভেজ।

কিশোরগঞ্জে মাজহারুন-নূর ফাউন্ডেশনের সম্মাননা প্রদান

আপডেট সময় : ০৬:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩