ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে বাবার ছুরিকাঘাতে আশঙ্কাজনক অবস্থায় ছেলে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২১:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ২৫৩ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বাবার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছেলে। আজ সকালে সদর উপজেলার কোট শোলাকিয়ার গাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত রাব্বি (২২) সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা গ্রামের দানেসের ছেলে। সদ্য বিবাহিত রাব্বি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন। অভিযুক্ত দানেস জেলা শহরের কোট শোলাকিয়া এলাকায় বেশ কিছুদিন ধরে ছেলে রাব্বিসহ স্বপরিবারে মবিন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে বাবা ছেলের মাঝে পারিবারিক কলহ চলছিল। পারিবারিক কলহের জের ধরে শনিবার (২৭ মে) রাতে দুজনের মাঝে তর্কাতর্কি হয়। পরে রোববার (২৮ মে) সকালে ছুরি দিয়ে বাবা দানেস ছেলে রাব্বিকে গলায়, বুকে ও পিঠে আঘাত করে।
ঘটনার পরপর স্থানীয়রা রাব্বিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এবং অভিযুক্ত দানিসকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দানেসকে আটক করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী আরও জানায়, অভিযুক্ত দানেস নেশাগ্রস্ত অবস্থায় ছেলের কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ায় এ ঘটনার সুত্রপাত। এর আগেও ছেলের কাছে নেশার টাকা চাওয়া নিয়ে ঝগড়াঝাঁটি হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ‘খবর পেয়ে আমি নিজে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসি। আহত রাব্বির খোঁজ নেওয়ার জন্য একজন এএসআইকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কিশোরগঞ্জে বাবার ছুরিকাঘাতে আশঙ্কাজনক অবস্থায় ছেলে

আপডেট সময় : ০৭:২১:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩