ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

কিশোরগঞ্জে পারিবারিক কলহে এসএসসি পরীক্ষার্থী খুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ১৪৩ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে পারিবারিক কলহের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
২৮ মে রোববার রাত সাড়ে বারোটায় উপজেলার নিহত রিয়াদ খান (১৬) উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ খান বীর হাজীপুর গ্রামের স্বপন খানের ছেলে। সে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। অভিযুক্ত অটোরিকশা চালক রবিউল একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, নিহত রিয়াদ খান ও অভিযুক্ত রবিউলের বাড়ি পাশাপাশি এবং তারা পরস্পর আত্মীয়। রবিবার রাত সাড়ে বারোটার দিকে দুই পরিবারের মহিলাদের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া শুরু হলে এসএসসি পরীক্ষার্থী রিয়াদ ঝগড়া থামাতে যায়। এ সময় অপর পক্ষের রবিউল রিয়াদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে হোসেনপুর উপজেলা হাসপাতালে স্বজনরা নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলমান রয়েছে।

কিশোরগঞ্জে পারিবারিক কলহে এসএসসি পরীক্ষার্থী খুন

আপডেট সময় : ০৭:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩