ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

কিশোরগঞ্জের তাড়াইলে সড়ক দুর্ঘটনায় এক হাফেজের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২৪০ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ-তাড়াইল আঞ্চলিক সড়কের ঘোষপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছে। আজ  দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ-তাড়াইল আঞ্চলিক সড়কের ঘোষপাড়া মোড়ে ঘোষপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় এর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কিশোরগঞ্জ হতে তাড়াইলগামী ঘোষপাড়া মোড়ে একটি ডিসকাভার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী রাস্তার নীচে পড়ে যায়, সাথে সাথেই স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে এসে লাশটি কোরআনের হাফেজ নকীবুল খান (নকীব)’র বলে শনাক্ত করেন।

নিহত হাফেজ নকীবুল খান নকীব উপজেলার পুর্ব জাওয়ার এলাকার আনোয়ার খান এর ছেলে। পরিবার সুত্রে জানা যায়, নকিবুল সকালে বাড়ি থেকে বের হয়ে হোসেনপুরে যায়, সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জের তাড়াইলে সড়ক দুর্ঘটনায় এক হাফেজের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩