ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

কিছুটা কমে পাওয়া যাচ্ছে ইলিশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ৩৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

২২ দিনের নিষেধাজ্ঞার পর শুক্রবার থেকে বাজারে ইলিশ বিক্রি শুরু হয়েছে। নিষেধাজ্ঞার আগের চেয়ে কিছুটা কম দামে এখন বাজারে পাওয়া যাচ্ছে ইলিশ মাছ।

শনিবার (৪ নভেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমনটি দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, আগের চেয়ে বাজারে সামুদ্রিক ইলিশের সরবরাহ বেড়েছে। ফলে ইলিশের দাম কমতে শুরু করেছে।

রাজধানীর রামপুরা বাজার ঘুরে দেখা গেছে, দেড় কেজি সাইজের ইলিশ আগে ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হয়েছে, এখন বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা কেজি দরে। তবে, বাজার জুড়ে দামের পার্থক্যও রয়েছে।

নিষেধাজ্ঞার আগে ৮০০ গ্রাম ইলিশ বিক্রি হতো ১৬০০ টাকায়। এখন পাওয়া যাচ্ছে ১২০০ টাকায়। ৪০০ গ্রাম ওজনের ছোট আকারের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ থেকে ৭০০ টাকায়। যা আগে ছিল আরও ২০০ টাকা বেশি।

নিষেধাজ্ঞার আগে ২০০ থেকে ৩০০ গ্রামের ছোট ইলিশ ৬০০ টাকার নিচে কেনা যেত না, যা এখন ৪০০ থেকে ৫০০ টাকায় কিনতে পারছেন ক্রেতারা।

বিক্রেতা খালেক মিয়া জানান, বাজারে প্রতি কেজি মাছের দাম ২০০ টাকা কম। তবে একই আকারের নদীতে ইলিশের দাম বেশি। কারণ সাগরে ইলিশের সরবরাহ বাড়লেও নদীতে মাছ কম।

এখন ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশ না ধরার কথা বলছেন ব্যবসায়ীরা। সরবরাহ অন্যান্য বছরের তুলনায় বেশি ছিল। অন্যান্য বছরের তুলনায় এ বছর দাম বেশি বলে জানান তারা।

কিছুটা কমে পাওয়া যাচ্ছে ইলিশ

আপডেট সময় : ০৪:৫০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩