ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ২০৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। রবিবার।। ২৫.০১.২৬।।

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নোট সিরিজের নতুন স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ উন্মোচন করেছে। কার্ভড ডিসপ্লে ও ৫জি প্রযুক্তির স্মার্টফোনটি আপার-মিড রেঞ্জ সেগমেন্টের। যারা দীর্ঘদিন ধরে একই স্মার্টফোন ব্যবহার করতে চান, সঙ্গে চান প্রিমিয়াম ও স্টাইলিশ লুক, সফটওয়্যার আপডেট এবং অধিক পারফরম্যান্স তাদের জন্যই নোট এজ বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের তরুণদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। দৈনিক স্ক্রিন টাইম, মাল্টিটাস্কিং বাড়ছে, একই সঙ্গে কমে আসছে ফোন বদলের প্রবণতা। এই বাস্তবতায় ইনফিনিক্স জানিয়েছে, নোট এজে স্বল্পমেয়াদি আকর্ষণী ফিচারের পরিবর্তে দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা, স্থিতিশীল পারফরম্যান্স ও সফটওয়্যার সাপোর্টকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিয়মিত ব্যবহারে নোট এজ ফোনটি তিন থেকে চার বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। ইনফিনিক্স নোট এজে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আল্ট্রা এইচডি আই প্রোটেকশন ডিসপ্লে, যার চারপাশে রয়েছে সমান ও অতি-সংকীর্ণ বেজেল। মাত্র ৭.২ মিলিমিটার পূরুত্বের ও হালকা ওজনের ফোনটিতে পার্লেসেন্ট ফিনিশের নকশা দিয়েছে আধুনিক ও পরিশীলিত লুক। কার্ভড ডিজাইনের কারণে দীর্ঘ সময় পড়া, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও কল কিংবা বিনোদনের সময় ফোনটি হাতে ধরে ব্যবহার করা আরও আরামদায়ক হবে।

নোট এজে ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর। ইনফিনিক্স বলছে, এই চিপসেট দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং ও জনপ্রিয় গেমে স্থিতিশীল ফ্রেম রেট নিশ্চিত করে। ব্যবহারকারীর উদ্বেগের জায়গা থাকে ব্যাটারি পারফরম্যান্স। নোট এজে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা একদিনের বেশি সময় অনায়াসে ব্যবহার সম্ভব। ব্যাটারির আয়ু দীর্ঘ করতে যুক্ত করা হয়েছে ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি, যা সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির সক্ষমতা কমে যাওয়ার গতি ধীর করতে সহায়তা করে।

ডিভাইসটিতে দেয়া হয়েছে দীর্ঘমেয়াদি সফটওয়্যার ব্যবহারের নিশ্চয়তা। এতে রয়েছে এক্সওএস ১৬, যেখানে রয়েছে মেমোরি-অ্যাওয়ার শিডিউলিং প্রযুক্তি। পাশাপাশি তিন বছর অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছর নিরাপত্তা প্যাচ আপডেট পাওয়া যাবে। দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক সিগন্যালের সংবেদনশীলতা ৫০ শতাংশ পর্যন্ত বাড়াতে দেয়া হয়েছে ইউপিএস ৩.০ প্রযুক্তি। ফলে ইনডোর পরিবেশ বা কোলাহলপূর্ণ এলাকাতেও তুলনামূলকভাবে স্থিতিশীল নেটওয়ার্ক সংযোগ পাওয়া যাবে।

ইনফিনিক্স নোট এজ সিল্ক গ্রিন ও লুনার টাইটানিয়াম রঙে পাওয়া যাবে। পাশাপাশি স্টেলার ব্লু ও শ্যাডো ব্ল্যাক রঙের ভ্যারিয়েন্টও থাকছে। বাংলাদেশে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ২৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ৩১ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসটি এখন দেশের অনুমোদিত রিটেইল স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

ট্যাগস :

কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স

আপডেট সময় : ০৭:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬