ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবযোগদানকৃত ওসির সৌজন্য সাক্ষাৎ Logo ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস Logo পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর Logo ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন Logo রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কারাগার বিষাক্ত গ্যাস চেম্বারের মতো : রিজভী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

কারাগারকে বিষাক্ত গ্যাসের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ডামি নির্বাচন করার জন্য আন্দোলনের ভয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করা হয়।’

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে যান কৃষক দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশসহ কারামুক্ত নেতাকর্মীরা। নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। এসময় এসব কথা বললেন।

রিজভী বলেন, ‘কারাগার বিষাক্ত গ্যাস চেম্বারের মতো। সেখানে একটা মানুষের বেঁচে থাকার ন্যূনতম যে অধিকার তা নেই। তীব্র শীতের মধ্যেও একটা করে কম্বল দেওয়া হয়নি। বালু মেশানো ভাত খেতে দেওয়া হয়েছে। জেলের মধ্যে নিয়েও বিএনপি নেতাকর্মীদের এভাবে নির্যাতন করা হয়েছে।’

তিনি বলেন,‘কৃষক দলের পলাশ কিছুদিন আগে কারাগার থেকে বের হয়েছে, তার ওপর নিপীড়ন-নির্যাতন করা হয়েছে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি আজিজকে বিনা কারণে পুলিশ আটক করে নিয়ে গেছে। এগুলো করছে ভয়ে।’

কারাগার বিষাক্ত গ্যাস চেম্বারের মতো : রিজভী

আপডেট সময় : ০৫:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪