ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এক মাসের জল্পনার অবসান, নতুন গল্প নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’ Logo বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা, ফেসবুকে লিখলেন ‘বিনম্র শ্রদ্ধা’ Logo বেলজিয়ামে বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের গুপ্তধন Logo ১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগের কয়েক সপ্তাহে কী ঘটেছিল Logo ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি

কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ১৯৯ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় মেঘনা গ্রুপের ফ্রেশ সিমেন্ট টিস্যুসহ মালামাল বহনকারী একটি কাভার্ডভ্যান অজ্ঞাত পরিচয় এক পথচারীকে গাড়ির নিচে পিষে দ্বিখণ্ডিত করেছে। ৭ জুন বুধবার মধ্যরাতে কুলাউড়া মৌলভীবাজার সড়কের লোয়াইউনি চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ৭ জুন বুধবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে মেঘনা গ্রুপের একটি কাভার্ডভ্যান মৌলভীবাজার থেকে কুলাউড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কুলাউড়া উপজেলার লোয়াইউনি এলাকায় গাড়িটি এক পথচারীকে চাপা দেয়। এসময় পথচারীর মাথাসহ দেহের উপরের অংশ ছিন্ন বিছিন্ন হয়ে যায়। এসময় এলাকার লোকজন ধাওয়া করে ব্রাহ্মণবাজার এলাকায় গাড়িটি আটক করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান গাড়িটি আটক করে থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।

কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৯:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩