ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ৩৩৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে যে সহযোগিতা করেছেন তার জন্য তারেক রহমান ব্যক্তিগতভাবে পরিবারের পক্ষ থেকে এবং দেশের জনগণের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা জানান। বৃহস্পতিবার দিনগত রাতে এক্স হ্যান্ডেলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন।তারেক রহমান তার এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে পরিবহন এবং রসদ সরবরাহ করার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য উন্মুখ। এদিকে লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসা কার্যক্রম পুরোপুরি শুরু হবে।তিনি জানান, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান চিকিৎসকের পরামর্শে বাসা থেকে শাশুড়ির জন্য খাবার তৈরি করে খাওয়াচ্ছেন।

ট্যাগস :

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট সময় : ০৩:৩১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫