ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক, ১৮৭ যাত্রী নিয়ে জরুরি অবতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১৮৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বোমাতঙ্কের ঘটনায় ইন্ডিগোর একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ১৮৭ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য নিয়ে কলকাতায় যাচ্ছিল প্লেনটি। পুলিশ জানিয়েছে, বোমা হামলার হুমকির কারণে আজ  বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রায়পুর বিমানবন্দরে প্লেনটি জরুরি অবতরণ করেছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় আসার পথে ওই ফ্লাইটে হঠাৎ করেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি অবতরণের পর ওই বিমানটিতে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ হুমকি পাওয়ার পর নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে উড্ডয়ন করা প্লেনটি রায়পুরের দিকে ঘুরিয়ে দেয়। পরে প্লেনটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৯টার কিছু সময় পরে অবতরণ করে। জরুরি অবতরণের পর বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য বিমানটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বলে ওই কর্মকর্তা জানান। তিনি বলেন, কারিগরি কর্মীদের পাশাপাশি বোম্ব স্কোয়াডের সদস্যরা বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন।তবে ওই বিমানের ভেতর থেকে কোনো বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি বলে জানা গেছে।

ট্যাগস :

কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক, ১৮৭ যাত্রী নিয়ে জরুরি অবতরণ

আপডেট সময় : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪