ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

কর্মসংস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ: ক্যারিয়ার ফেয়ার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ৩০৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
শিক্ষার্থীদের কর্মসংস্থানের নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। চাকরিদাতা ও চাকরি প্রত্যাশীদের নিয়ে দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেয়ার’ এর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত সোমবার সকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই ক্যারিয়ার ফেয়ার শুরু হয়। টাঙ্গাইল অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী চলে এই ক্যারিয়ার ফেয়ার। জাতীয় বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন-টাঙ্গাইল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টাঙ্গাইল ও এসপায়ার টু ইনোভেট-এটুআই যৌথভাবে এই ‘ক্যারিয়ার ফেয়ার’ এর আয়োজন করেছে। ‘ক্যারিয়ার ফেয়ার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। এই অনুষ্ঠানে চাকরিদাতা বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের চাকরির পাওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। অনেক প্রতিষ্ঠান চাকরির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত চেয়েছেন। তারা বলেছেন, যোগ্য শিক্ষার্থীদের চাকরির জন্য আমাদের কাছে আসতে হবে না। আমরাই তাদের কাছে যাবো।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘চাকরি পাওয়া কোনো কঠিন বিষয় নয়। যদি নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা যায়, তাহলে চাকরিই তোমাদের খুঁজে নেবে।’ কোনোভাবে হতাশ হওয়া যাবে না উল্লেখ করে উপাচার্য ড. মশিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা আজকে সমাজে সফল হয়েছেন, কেউ ভিন্ন কিছু নয়। তারা আমাদের সমাজেরই মানুষ। সুতরাং কঠোর পরিশ্রম এবং অধ্যবসয়ের মাধ্যমেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। বাঙালি এমনিতেই বুদ্ধিদীপ্ত। তোমরা অনেক স্মার্ট। তোমাদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা লুকায়িত রয়েছে, যা হয়তো তোমরা জানো না। কিন্তু কঠোর পরিশ্রম তোমাদের সেই প্রতিভা উজ্জ্বল হয়ে উঠতে পারে।’
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসন (আইসিটি ও শিক্ষা) মুহাম্মদ আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ মো. শহীদুজ্জামান মিয়া, টাঙ্গাইলের চেম্বার অ্যান্ড কমার্স এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন এম সিবলী সাদিক, এসপায়ার টু ইনোভেটের স্ট্রাটেজি এন্ড ইনোভেশন স্পেশালিস্ট আসাদ-উজ-জামান প্রমুখ।

কর্মসংস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ: ক্যারিয়ার ফেয়ার

আপডেট সময় : ০৭:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩