ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ Logo কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু Logo সাদাছড়ি দেখেও থামে না গাড়ি, মেলে না কাজ Logo বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা

কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ২৮৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আজ শনিবার (১৯ অক্টোবর) সংলাপে বসবে অন্তর্বর্তী সরকার। চলমান সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ এসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় সরকারের আরও কয়েকজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। গত সপ্তাহে বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার দ্বিতীয় দফা সংলাপ হবে।

উপ-প্রেস সচিব জানান, গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও বিজেপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দল সংলাপে যোগ দেবে।

ট্যাগস :

কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০২:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪