ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ জুলাই

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ২৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ১৩ জুলাই শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৯ মে) কেরানীগঞ্জ কারাগারের নবনির্মিত ভবনে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-২ এর বিচারক আকতারুজ্জামান নতুন দিন নির্ধারণ করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি খালেদা জিয়া। এ জন্য আসামিদের পক্ষে তার আইনজীবীরা সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন তারিখ ধার্য করেন।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ জুলাই

আপডেট সময় : ০১:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩