ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন Logo সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বিশ্বকাপ জিতলে মেসির সামনে নবম ব্যালন ডি’অর জয়ের সুযোগ Logo ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭ Logo ‘দেশ ভয়াবহ সংকটে, ঐক্যবদ্ধ হয়েই তা মোকাবিলা করতে হবে’—প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ঢাকাসহ ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কবে আসবে ‘কেজিএফ থ্রি’, জানালেন যশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ২১৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘কেজিএফ’ ও ‘কেজিএফ টু’। এবার এই ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য সুখবর, কেজিএফের পরবর্তী সিনেমাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কেজিএফ থ্রি’র রকি ভাইয়ের চরিত্রে ফেরার কথা বললেন যশ। তিনি জানান, ‘কেজিএফ থ্রি’ অবশ্যই তার পরিকল্পনায় রয়েছে এবং এটি নিয়ে পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে কথাও হয়েছে।

সাক্ষাৎকারের সময় যশকে ‘কেজিএফ থ্রি’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেজিএফ থ্রি অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি। তবে আমি এখন দুটি প্রকল্পে (টক্সিক ও রামায়ণ) ফোকাস করছি। আমরা (তিনি ও প্রশান্ত নীল) এটি সম্পর্কে প্রায়ই কথা বলি, আমাদের অনেকগুলো পরিকল্পনাও আছে… এটি বিশাল হবে, এটি এমন একটি বিষয় যাতে সত্যিই আমাদের সমস্ত মনোযোগ এবং ফোকাস প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা যা ইচ্ছে তাই বানিয়ে দিতে চাই না, কারণ দর্শকরা আমাদের অনেক দিয়েছেন। তাই আমরা এটি এমনভাবে বানাতে চাই, যাতে দর্শকরাও গর্ব করে। এটা একটা কাল্ট সিরিজ। তাই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর প্রশান্ত আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা বড় কিছু নিয়ে হাজির হবো।

ট্যাগস :

কবে আসবে ‘কেজিএফ থ্রি’, জানালেন যশ

আপডেট সময় : ০৩:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪