ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ Logo কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু Logo সাদাছড়ি দেখেও থামে না গাড়ি, মেলে না কাজ Logo বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা

কথা দিচ্ছি, আমরা শান্ত থাকব: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ৩২৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

কাশ্মীরের পেহেলগামের হামলাকে ভারতের ‘পূর্বপরিকল্পিত হামলা’ উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে বলেছেন, আমাদের (পাকিস্তান) নিয়ে দুশ্চিন্তা করবেন না, বরং অন্যদিকে (ভারত) মনোযোগ দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা শান্ত থাকব। ইসহাক দার বলেন, পাকিস্তান বিশ্বাস করে, পহেলগাম আক্রমণ ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ থেকে ‘মনোযোগ অন্যদিকে সরিয়ে ফেলার’ একটি প্রচেষ্টার অংশ। এটি ‘স্ব-পরিকল্পিত’ হতে পারে। ইসহাক বলেন, ‘আমরা বিশ্বাস করি, যা ঘটেছে তা হলো ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ, ভারতের অবৈধভাবে অধিকৃত কাশ্মীরে চলমান মানবাধিকার লঙ্ঘন থেকে মনোযোগ সরানোর জন্য এবং সংকীর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য — আমি পহেলগামের কথা বলছি। ভুলে যাবেন না যে, আগামী কয়েক মাসের মধ্যে ভারতে কিছু উপনির্বাচন আসছে।

তিনি সতর্ক করে দিয়ে ভারতের পদক্ষেপগুলোকে ‘একতরফা, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উস্কানিমূলক’ বলে অভিহিত করে বলেন, এই ষড়যন্ত্রের পরিণতি ভারতের সীমানা ছাড়িয়েও অনেক দূরে বিস্তৃত। তিনি উল্লেখ করেন, ‘একটি পরিচিত ধরণ অনুসরণ করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর জন্য একটি পরিকল্পিত এবং পূর্বপরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে মনে হচ্ছে। প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা, উস্কানিমূলক বক্তব্য ব্যবহার করা, যুদ্ধের উস্কানি দেওয়া এবং আগ্রাসন ও একতরফা পদক্ষেপের অজুহাত হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে।’ভারত সরকারের প্রতি ইঙ্গিত করে ইসহাক জোর দিয়ে বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ‘সংকীর্ণ নির্বাচনী লাভের বেদীতে বলি দেওয়া যাবে না’। তিনি বলেন, এটি একটি বিপজ্জনক রাজনৈতিক খেলা এবং জুয়া, যা এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে।

ট্যাগস :

কথা দিচ্ছি, আমরা শান্ত থাকব: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫