ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স Logo ধামরাইয়ে ককটেল ও পেট্রোলবোমাসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার। Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের

কচুয়ায় অটোচালক সাব্বির হত্যা মামলায় ৭ জন গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২২০ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়ায় অটোরিক্সা চালক সাব্বির হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ জহির, মোঃ আনিসুর রহমান, মোঃ রাজু বেপারী, কবির হোসেন, মোঃ আমির হামজা, মোঃ রাকিব ও হামিদুর রহমান। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয় এই বিষয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

নারায়ণগঞ্জ ও চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে একটি মোবাইল, অটোরিকশার ৩টি চাকা, ১টি ডিফারেনন্সিয়াল, ৩টি লাইট, ১টি বৈদ্যুতিক মোটর ও ১টি বৈদ্যুতিক কন্ট্রোল প্যানেল বক্স উদ্ধার করা হয়। এছাড়াও হত্যার কাজে ব্যবহৃত একটি প্লাস্টিকের ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।

এসপি বলেন, গত ১২ এবং ১৩ ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জ এবং চাঁদপুর বিভিন্ন স্থান থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে হত্যাকান্ডে সংগঠিত বিভিন্ন মালামাল আলামত হিসেবে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে সকলেই এই ঘটনার সাথে জড়িত। আসামিদের রিমান্ডে এনে এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই তথ্য সংগ্রহ করবেন বলে জানান তিনি।

গত ২৪ জানুয়ারি বিকালে মিশুক নিয়ে সাব্বির বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফিরেনি। পরদিন ২৫ জানুয়ারি সকালে পালাখাল-সেঙ্গুয়া সড়কের পাশে ডোবা থেকে মিশুক চালক সাব্বির হোসেনের হাত-পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

কচুয়ায় অটোচালক সাব্বির হত্যা মামলায় ৭ জন গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪