ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন Logo সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বিশ্বকাপ জিতলে মেসির সামনে নবম ব্যালন ডি’অর জয়ের সুযোগ Logo ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭ Logo ‘দেশ ভয়াবহ সংকটে, ঐক্যবদ্ধ হয়েই তা মোকাবিলা করতে হবে’—প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ঢাকাসহ ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কক্সবাজারে মাদক মামলায় চারজনের ১০ বছর কারাদণ্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ২৩৯ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে মাদক মামলায় চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়ার আবদুল গণির ছেলে মীর আহমদ, একই উপজেলার শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার সৈয়দুর রহমানের ছেলে মো. হাবিব উল্লাহ, শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার মো. হোসেনের ছেলে শরীফ হোসেন এবং ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের গোলাম হেসেনের ছেলে রফিক।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মীর আহমদ ও শরীফ হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি মো. হাবিব উল্লাহ ও রফিক পলাতক রয়েছেন।

কক্সবাজারে মাদক মামলায় চারজনের ১০ বছর কারাদণ্ড

আপডেট সময় : ০৬:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩