ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ৩০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছেন গুজরাটের একটি আদালত। বৃহস্পতিবার (২৩ মার্চ), সুরাট দায়রা আদালত রাহুলকে ২০১৯ সালের মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড দেয়। তবে দুই মাসের সাজা স্থগিত করে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

ভারতের জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে, দুই বছর বা তার বেশি সাজা হলে সংসদ সদস্য বা বিধায়ক পদ থেকে অযোগ্য হতে পারে। ফলে রাহুলের ক্ষেত্রেও সে আশঙ্কা রয়েছে। তবে রাহুলের আইনজীবী কিরিট পানওয়ালা বিচারক এইচএইচ বর্মার বেঞ্চে সাজা কমানোর আবেদন করেন। তিনি আদালতে দাবি করেছেন যে রাহুলের মন্তব্যে কেউ ক্ষতিগ্রস্থ হয়নি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে, কর্ণাটকে প্রচারে রাহুল প্রশ্ন তুলেছিলেন, কেন সব চোরকে ‘মোদী’ বলা হয়? তিনি আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদী, ব্যাঙ্ক-লোন মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করেছেন। সেই ঘটনায়, বিজেপি নেতা পূর্ণেশ মোদি ‘পদবি অবমাননার’ অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় গুজরাটে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। সেই মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধী।

‘চৌকিদার চোর হ্যায়’ বলার জন্য কয়েক বছর আগে রাহুলের বিরুদ্ধে মামলা হয়েছিল। এবার তার পদবি উল্লেখ করে ‘চোর’ ডাকার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তবে সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না রাহুল। এর আগে জবানবন্দি রেকর্ড করার পর বিচারক তাকে ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেন।

১০ অক্টোবর ২০১৯, রাহুল এই মামলায় সুরাট আদালতে হাজির হন। এ সময় তিনি তার অবস্থানে অটল থাকেন এবং জবানবন্দিতে বিচারককে বলেন, তিনি কোনো অন্যায় করেননি।

পরে একটি টুইটে তিনি লিখেছেন, ‘বিরোধী রাজনৈতিক দলের দায়ের করা মানহানির মামলায় অংশ নিতে আমি সুরাটে এসেছি। আমার মুখ বন্ধ করার সব রকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু কংগ্রেস সমর্থকরা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমি তাদের ভালবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।’

কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০১:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩