ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফোন ১৮-এ থাকছে নতুন আকর্ষণীয় চমক! Logo শিক্ষা উপদেষ্টা ক্ষুব্ধ: বাড়তি বই-পরীক্ষা নিয়ে সমালোচনা Logo ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হলো ইসলামিক ব্যাংকিং বিভাগের কোর্স Logo গোয়েন্দা সংস্থার তদন্তে প্রশ্নফাঁসের কোনো সাক্ষ্য মেলেনি: শিক্ষা অধিদপ্তর Logo ব্যাংক সিস্টেমের বাইরে ৩ লাখ কোটি টাকা, বললেন মাসরুর আরেফিন Logo বন্ড সুবিধা প্রত্যাহারে ক্ষুব্ধ পোশাক খাত: তিন শীর্ষ সংগঠন রুখে দাঁড়ালো Logo ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ, কার ভাগে কত টাকা? Logo শ্রীলঙ্কাকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ Logo ব্রাজিল বিশ্বকাপ দলে নেইমারের স্থান: আসন্ন চ্যালেঞ্জ Logo পিসিবির চিঠি: বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াল আইসিসি

ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজের সমতা বাংলাদেশের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৩১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

আজকের ভোরটা ভিন্ন এক খুশির সংবাদ নিয়ে হাজির হলো বাংলাদেশের মানুষের সামনে। সেই সাত সমূদ্র, তেরো নদীর ওপারে- ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকায় হয়তো এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। মাত্র কিছুক্ষণ আগেই কিংস্টনের সাবিনা পার্ক স্টেডিয়ামে দারুণ এক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে টাইগাররা।খেলা কি পঞ্চম দিনেও গড়াবে? এমন সম্ভাবনা যখন উঁকি মারছিলো, তখনই সর্বশেষ আঘাতটা হানলেন নাহিদ রানা। শামার জোসেফের স্ট্যাম্প উড়িয়ে দিলেন তিনি। সে সঙ্গে চতুর্থ দিনেই (একদিন হাতে রেখে) টেস্ট জিতে নিলো মেহেদী হাসান মিরাজ অ্যান্ড কোং। টেস্ট নেতৃত্ব দিতে নেমে মাত্র দ্বিতীয় টেস্টেই জয়ের দেখা পেলেন মিরাজ।প্রথম টেস্টে ২০১ রানের বিশাল ব্যবধানে হার। দ্বিতীয় টেস্টের শুরুতেও নড়বড়ে ব্যাটিং। মাত্র ১৬৪ রানে অলআউট। এমন পরিস্থিতিতে আরও একটি টেস্ট হারের সামনে দাঁড়িয়ে; কিন্তু বাংলাদেশের বোলারদের কৃতিত্বে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে অলআউট করে প্রথম ইনিংসেই ১৮ রানের লিড পেল বাংলাদেশ।এরপর ব্যাট করতে নেমে ব্যাটাররা মোটামুটি দৃঢ়তার পরিচয় দিলেন। সাদমান ইসলাম (৪৬), শাহাদাত হোসেন দিপু (২৮) মেহেদী হাসান মিরাজ (৪২) ও লিটন দাসের (২৫) পর জাকের আলী অনিক। বিশেষ করে জাকের আলি অনিক দারুণ ব্যাটিং করলেন। তার ৯১ রানের ওপর ভিত্তি করেই দ্বিতীয় ইনিংসে ২৬৮ রান হলো এবং ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৮৭ রানের বড় লক্ষ্য বেঁধে দিতে পেরেছে বাংলাদেশ। এবার পরীক্ষা বোলারদের। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলাররা রীতিমতো আতঙ্ক হয়ে দেখা দিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের সামনে। প্রথম ইনিংসে পেসার নাহিদ রানা ছিলেন বড় আতঙ্ক। তিনি নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে সেই আতঙ্ক নিয়ে হাজির হলেন স্পিনার তাইজুল ইসলাম। তিনিও নিলেন পাঁচ উইকেট। তার এই বিধ্বংসী বোলিংয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ ১৮৫ রানে অলআউট। সে সঙ্গে বাংলাদেশ পেল ১০১ রানের বিশাল ব্যবধানে এক জয়।১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের আবার হারাতে পারলো বাংলাদেশ। ২০০৯ সালে সর্বশেষ সাকিব আল হাসানের নেতৃত্বে ক্যারিবীয়দের মাটিতে টেস্ট জিতেছিল টাইগাররা। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৬ বছর পর হারালো বাংলাদেশ।২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের হয়ে চ্যালেঞ্জ তৈরি করেছিলেন দু‘জন। কাভেম হজ। তিনি করেন ৫৫ রান এবং ওপেনার ও অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। তিনি করেন ৪৩ রান। এছাড়া জাস্টিন গ্রিভস ২০ রান করেন।

ট্যাগস :

ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজের সমতা বাংলাদেশের

আপডেট সময় : ০৩:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪