ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ২৯১ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে একটি ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানরত অবস্থায় মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ইমাম। ওই ইমামের মৃত্যুতে পুরো কুলাউড়ায় মুসল্লী ও আলেমদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক আল মনসুরী (৬৫), এশার নামাজের ইমামতি শেষ করে মঙ্গলবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে আসন্ন রামাদ্বান উপলক্ষে দ্বারুল ক্বেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রস্তুতি মূলক বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করতে যান।
বয়ান শুরু করে দূরুদশরীফ পাঠ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে মাইকের উপর পড়ে যান। সবাই কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই আলেমের আকস্মিক মৃত্যুতে ব্রাহ্মণবাজার সহ পুরো কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো:মমদুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উনার গ্রামের মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে ওই আলেম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন এবং ওয়াজ শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সাথে সাথে তিনি নিজে গাড়ী চালিয়ে ওই আলেমকে স্থানীয় মুসলিম এইড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩