ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ Logo কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু Logo সাদাছড়ি দেখেও থামে না গাড়ি, মেলে না কাজ Logo বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা

এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮৮ বার পঠিত

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পর ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন। খাতা মূল্যায়নে এ ধরনের অসঙ্গতির জন্য সংশ্লিষ্ট পরীক্ষকদের প্রশিক্ষণ ও জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নিয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পুনর্মূল্যায়নের পর যেসব খাতায় ভুল বা দুর্বলতা শনাক্ত হয়েছে, সেগুলোর পরীক্ষকদেরও শনাক্ত করা হয়েছে। তাদের প্রশিক্ষণের পাশাপাশি জবাবদিহির আওতায় আনা হবে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।

ফল প্রকাশের পর ১২ লাখ ৮৬ হাজার পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়ে বলে জানান শিক্ষামন্ত্রী। পুনর্মূল্যায়নে ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড এবং ৫৬ হাজার ২৫৯ জনের নম্বর পরিবর্তন হয়েছে।

খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থা এবারই আইনে যুক্ত করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগে মূলত ট্যাবুলেশন শিটে নম্বর যোগের বিষয়টি যাচাই করা হতো। এবার পুরো খাতা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রাখা হয়েছে।

পুনর্মূল্যায়নে বড় সংখ্যক ফল পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, এসব খাতায় পরীক্ষকদের কী ধরনের দুর্বলতা ছিল, তা যাচাই করতে কমিটি করা হয়েছে। মূল্যায়নে যারা ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সেটিও পরবর্তীতে জানানো হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, খাতা মূল্যায়নে দুর্বলতা, স্বজনপ্রীতি বা ম্যানিপুলেশনের কোনো ঘটনা থাকলে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আরও কিছু তথ্য সামনে আসতে পারে বলেও জানান তিনি।

এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামী ৫ অক্টোবর দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। প্রত্যেক শিক্ষককে নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেবেন।

প্রাথমিকের শিক্ষক বদলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বদলি পুরোপুরি বন্ধ নয়; চলমান প্রক্রিয়ার কিছু বিষয় নিষ্পত্তি করতে বদলি করতে হচ্ছে। তবে ভবিষ্যতে বদলিতে অনিয়ম ঠেকাতে অনলাইনভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, ‘যিনি খাতা দেখেছেন, সে খাতা কোন একজনের দেখেছেন—এটা শনাক্ত হয়েছে। তাদের ট্রেনিং এবং জবাবদিহিতা—এটা করতেই হবে।’

ট্যাগস :

এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৪:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬