ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এলো ট্রেলার জানা গেল মিশন ইম্পসিবল ৮ ছবির নাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৪৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

দুনিয়াজুড়ে দর্শকের কাছে তুমুল জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‌‘মিশন ইম্পসিবল’। এ সিরিজের সিনেমাগুলোতে ইথান হান্ট চরিত্রে অভিনয় করে গ্লোবাল স্টার হিসেবে স্বীকৃতি পেয়েছেন টম ক্রুজ। সেই ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘মিশন: ইম্পসিবল’ থেকে শুরু করে একে একে সাতটি পর্ব এসেছে এই সিরিজে। এবার নির্মাণ হচ্ছে ‘মিশন: ইম্পসিবল ৮’।

ছবিটি নিয়ে আগ্রহের শেষ নেই টম ক্রুজ ভক্তদের। কারণ দাবি করা হচ্ছে এই কিস্তি দিয়েই ইতি ঘটবে মিশন ইম্পসিবল সিরিজের। তাই এ সিনেমা নিয়ে যে কোনো খবর নিয়েই কৌতুহলী দর্শক। সেই কৌতুহলের পারদ চড়িয়ে এবার এসে গেল নতুন পর্বের প্রথম ট্রেলার। যা জানিয়ে দিয়ে গেল এবারের পর্বের নামও।

২ মিনিটের ট্রেলারটি জানান দিলো ছবিটি আগামী বছরের মে মাসে মুক্তি পাবে। এতে যথারীতি আইএমএফ এজেন্ট ইথান হান্টের চরিত্রে আছেন টম ক্রুজ। আরও অভিনয় করেছেন ভিং রেমস লুথার স্টিকেল চরিত্রে, সাইমন পেগ বেনজি ডান চরিত্রে, হেইলি অ্যাটওয়েল গ্রেস চরিত্রে, এসাই মোরালেস গ্যাব্রিয়েল চরিত্রে, ভ্যানেসা কির্বি আলান্না মিতসোপোলিস (হোয়াইট উইডো) চরিত্রে, পম ক্লেমেন্টিফ প্যারিস চরিত্রে, অ্যাঞ্জেলা বাসেট একরিকা স্লোন চরিত্রে।

এই সিনেমায় নতুন কিছু অভিনেতাও যোগ দিয়েছেন। তারা হলেন হানা ওয়াডিংহ্যাম, কেটি ও’ব্রায়ান, জেনেট ম্যাকটিয়ার। এছাড়া রল্ফ স্যাক্সন আবারও তার পুরোনো চরিত্র উইলিয়াম ডনলো দিয়ে ফিরেছেন ‘মিশন: ইম্পসিবল ৮’ ছবিতে।

ট্যাগস :

এলো ট্রেলার জানা গেল মিশন ইম্পসিবল ৮ ছবির নাম

আপডেট সময় : ০৩:৪০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪