ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর গাজীপুর সিটি কর্পোরেশন পরিদর্শন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ৩১৩ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুর সিটি কর্পোরেশনে বাস্তবায়িতব্য স্কীমের সাইট পরিদর্শন,  Kick off meeting  এবং প্রকল্প সংক্রান্ত বিভিন্ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ এ সংক্রান্ত আলোচনার লক্ষে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল), প্রকল্প পরিচালক, উপ প্রকল্প পরিচালক, পরামর্শকগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ গাজীপুর সিটি কর্পোরেশন পরিদর্শন এবং নগর ভবনে সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট এর প্রকল্প পরিচালক মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান প্রমুখ। সভায় নাওজোড় কাশিমপুর রাস্তায় তুরাগ নদীর উপর ৩টি ব্রীজ, জয়দেবপুর রেলক্রসিং এর উপর ফ্লাইওভারসহ অন্যান্য ড্রেন ও পানি সরবরাহ বিষয়ক উপ প্রকল্প বাস্তবায়ন বিষয়ক আলোচনা হয়। সার্ভের কাজ চলমান, প্ল্যান ডিজাইন প্রণয়ন ও অতি দ্রুত দরপত্র আহবান করা হবে বলে জানানো হয়।

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর গাজীপুর সিটি কর্পোরেশন পরিদর্শন

আপডেট সময় : ০৬:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩