ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

এরদোয়ান এর নতুন মন্ত্রিসভা ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেওয়ার পর রিসেপ তাইয়েপ এরদোয়ান তার নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। আঠারো সদস্যের মন্ত্রিসভায় প্রায় সব মন্ত্রীই নতুন।

শনিবার (৩ জুন) রাজধানী আঙ্কারার কানকায়া প্রেসিডেন্সিয়াল প্যালেসে তুরস্কের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মেয়াদে তিনি স্বাস্থ্য ও সংস্কৃতিমন্ত্রী ছাড়া প্রায় পুরো মন্ত্রিসভায় রদবদল করেছেন। এতে সেভডেত ইলমাজ তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। স্বাস্থ্য ও সংস্কৃতি মন্ত্রী ছাড়া এরদোয়ানের মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে বদলি করা হয়েছে। সেভডেত ইলমাজ ১৮ সদস্যের মন্ত্রিসভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান হাকান ফিদানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আলি ইয়ারলিকায়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মেহমেত সিমসেককে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ ইয়াসির গুলার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। ইউসুফ তেকিনকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলমাজ তুনশি। পরিবার ও সমাজসেবা মন্ত্রী হিসেবে দায়িত পেয়েছেন মাহিনুর ওজদেমি। যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওসমান আসকিন। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা ফাহরেটিন কোচাকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা ভোটে এরদোগান ৪৯.৫২ শতাংশ ভোট পেয়েছিলেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। দেশটির নিয়ম অনুযায়ী, কোনো দলই ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় দফা ভোট হয়। এরদোয়ান ২৮ মে নির্বাচনে ৫২.১২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে, কিলিকদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট।

এরদোয়ান এর নতুন মন্ত্রিসভা ঘোষণা

আপডেট সময় : ০৭:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩