ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

এমন প্রকল্প নেওয়া উচিত যা অন্তর্বর্তী সরকারের সময়ে শেষ হবে: উপদেষ্টা নাহিদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ১৮০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, এমন কিছু কার্যকর প্রকল্প নেওয়া উচিত যা অন্তর্বর্তী সরকারের সময়কালে শেষ হবে। বড় প্রকল্প না নিয়ে ছোট ছোট প্রকল্প গ্রহণ করতে হবে যেন প্রকল্পের সুবিধা সবাই একইভাবে পায়। সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির সভাকক্ষে কমিশনের সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটির ২৪তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় বাস্তবায়নাধীন এবং চলমান প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সামাজিক দায়বদ্ধতা তহবিল বিধিমালা, ২০২১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধাবঞ্চিত এলাকার জনগোষ্ঠীর মধ্যে টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধা বিস্তৃতকরণের লক্ষ্যে এ তহবিল ব্যবহার করা যাবে। সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ বিভিন্ন প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এমন প্রকল্প নেওয়া উচিত যা অন্তর্বর্তী সরকারের সময়ে শেষ হবে: উপদেষ্টা নাহিদ

আপডেট সময় : ০৩:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪