ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

এবার ভেনেজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ২৭৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

যেসব দেশ ভেনেজুয়েলার কাছ থেকে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস কিনবে, তাদের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (২৪ মার্চ) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এসব তথ্য জানান। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই ভেনেজুয়েলার বিরুদ্ধে সরব হন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শান্তিভঙ্গ করতে ইচ্ছাকৃতভাবে ভেনেজুয়েলা একদল দুষ্কৃতীকে আমাদের দেশে পাঠিয়েছে। এই অভিযোগের পর ভেনেজুয়েলার কাছ থেকে তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোকেও শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প।দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ফলে দেশটির সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে গেলে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হয়। এমন কড়া নিষেধাজ্ঞা বলবৎ থাকার পরেও ভেনেজুয়েলার বাণিজ্যসঙ্গী দেশগুলোকে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প।যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে ওই দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্যের সময়ে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে।ভেনেজুয়েলার কাছ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কিনে থাকে ভারত ও চীন। তাই স্বাভাবিকভাবেই ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়বে এই দুই দেশের ওপর। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলা থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনেছে ভারত।ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ভেনেজুয়েলার কাছ থেকে ২০২৩ সালের ডিসেম্বরে গড়ে প্রতিদিন ১ লাখ ৯১ হাজার ৬০০ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। আর ২০২৪ সালের জানুয়ারিতে ভেনেজ়ুয়েলা থেকে রপ্তানি হওয়া তেলের অর্ধেকই এসেছে ভারতে। এ ছাড়া গত বছর ভেনেজুয়েলার কাছ থেকে ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল আমদানি করেছে মোদী সরকার।

ট্যাগস :

এবার ভেনেজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আপডেট সময় : ০৩:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫