ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাদাছড়ি দেখেও থামে না গাড়ি, মেলে না কাজ Logo বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা Logo ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫ টি মোবাইল ফোন জব্দ Logo বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

এবার বিশাল আকৃতির লোহার পাখায় শত্রু দমনে সানি দেওল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ২৫৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

গত বছর বক্স অফিসে ‘গদর-২’ সিনেমার ব্যাপক সাফল্য সানি দেওলের ক্যারিয়ারকে নতুনভাবে উজ্জীবিত করেছে। ৬৯০ কোটি রুপি ব্যবসা করা সিনেমা উপহার দিয়ে রাজনীতির মাঠ থেকে এখন অভিনয়েই মনোযোগী হয়েছে তিনি। আজ (১৯ অক্টোবর) ৬৭ বছরে পা দিয়েছে বলিউডের এই তারকা। এমন দিনেই প্রকাশ্যে এসেছে সানির ‘জাট’ সিনেমা প্রথম লুক।

এবার আর টিউবওয়েল কিংবা হাতুড়ি নয়, সানির হাতে দেখা গেছে বিশাল আকৃতির এক লোহার পাখা। এটি দিয়ে তাকে সিনেমায় শত্রু দমন করতে দেখা যাবে। ৬৬ বছরের সানি দেওলের এ সিনেমায় যে ভরপুর অ্যাকশন থাকবে তা প্রথম লুকেই ধারণা করা গেছে।

‘জাট’ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় সানি দেওলের পাশাপাশি রয়েছেন রণদীপ হুদা, সায়ামি খের, রেজিনা কাসান্দ্রার মতো তারকারা। এর সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন ঋষি পাঞ্জাবি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করছেন এস থামান। এখন হায়দারাবাদে টানা শুটিং চলছে ‘জাট’ সিনেমার।

এ ছবির সাফল্যের পর থেকেই নিজের মূল্য বাড়িয়ে দিয়েছেন সানি। তাই চড়া পারিশ্রমিকে কাজ করা তার ‘জাট’ সিনেমাটি কেমন ব্যবসা করে, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমা বোদ্ধারা।

ট্যাগস :

এবার বিশাল আকৃতির লোহার পাখায় শত্রু দমনে সানি দেওল

আপডেট সময় : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪