ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আর্থিক ধাক্কা: বিপুল ক্ষতির আশঙ্কায় ভারতের ক্রিকেটাররা Logo সেতুর দায়, ভোক্তার বোঝা: চালের দাম বাড়ল ২০ টাকা Logo রাজাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা Logo বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি Logo রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি Logo নতুন ইতিহাস সৃষ্টি: স্বর্ণের দামে Logo ভারত থেকে আরও ২ লাখ টন চাল আমদানির অনুমতি পেল বাংলাদেশ Logo ১৯৯১ সালের নির্বাচন পরিস্থিতি ফিরে আসবে এবারের নির্বাচনে: নাহিদ ইসলাম Logo তারেকের শোডাউন ও নিরাপত্তা খরচের উৎস নিয়ে হাসনাত আবদুল্লার প্রশ্ন Logo জামায়াতের পলিসি সামিট: ৩০ দেশের প্রতিনিধির সমাবেশ

এবার প্রেমের স্বীকার করলেন রাশমিকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ২৬০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ভারতের জাতীয় ক্রাশ বলা হয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানাকে। এই মুহূর্তে তিনি নির্মাতাদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে। এ নায়িকা প্রেম করছেন, দীর্ঘদিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। কার সঙ্গে প্রেম করছেন রাশমিকা এ প্রসঙ্গে তার অনুরাগীরা জানার জন্য মুখিয়ে ছিলেন। তবে এবার অনুরাগীদের কৌতূহল নিজেই মেটালেন এ নায়িকা। তবে সঙ্গে নাম জড়িয়েছে একাধিক নায়কের। সবচেয়ে বেশি শিরোনামে এসেছে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্কের কথা।তবে রাশমিকাকে প্রকাশ্যে কখনোই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি। তবে এবার এক সাক্ষাৎকারে মনের কথা আর গোপন করেননি এ দক্ষিণী অভিনেত্রী। ‘আনন্দের জায়গা’ নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা মুখ ফসকেই সত্য কথাটা বলে ফেললেন এ নায়িকা। রাশমিকার ভাষ্য, ‘সবচেয়ে আনন্দের জায়গা হলো বাড়ি। এখানেই মনে হয়, জীবনে সাফল্য আসবে যাবে। তা কখনোই চিরস্থায়ী নয়। তবে এই জায়গাই আমার শিকড়।’ এরপরই যোগ করেন, ‘তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি। ভালোবাসা এখানেই পেয়েছি। আমি এখনো একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার।’ তবে রাশমিকা কার পার্টনার-এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।তবে জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ, সে কথাও জানিয়েছেন তিনি। ‘যার মুখে সবসময় হাসি থাকবে। আশপাশের মানুষদের প্রাপ্য সম্মান দেবে, তেমন মানুষই ভালো লাগে।’ অর্থাৎ সম্পর্কে থাকার কথা কার্যত স্বীকার করে নিয়েও সঙ্গীর নামটি গোপনই রাখলেন রাশমিকা। আপাতত নিজের আপকামিং সিনেমা ‘ছাবা’র প্রচারে ব্যস্ত দক্ষিণী অভিনেত্রী। সিনেমায় ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা।

ট্যাগস :

এবার প্রেমের স্বীকার করলেন রাশমিকা

আপডেট সময় : ০৩:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫