ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস Logo অপরাধ জগতের গটফাদার মোল্লা কাউসার ব্যারের হাতে গ্রেফতার। Logo বেতন-ভাতা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের আন্দোলনের Logo নাহিদ রানার ঝড়: পাকিস্তানের পাঁচ উইকেট একাই তুলে নিলেন বাংলাদেশের পেস মাস্টার Logo জাইমা রহমান আজ মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে Logo ‘ব্যর্থ প্রেমের’ নায়ক বাপ্পারাজের জন্মদিন উদযাপন Logo হিরো আলম জামিনের পর সাংবাদিকদের সামনে আসবেন Logo আগামীকাল সংসদে উপস্থিত থেকে ভাষণ দিবেন রাষ্ট্রপতি Logo বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ইরানের দাবি: যুক্তরাষ্ট্র তেলের বাজার নিয়ন্ত্রণে ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে

এনসিপির নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ সম্পন্ন করেছেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৭৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১৭.০২.২০২৬ ।।

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) থেকে নির্বাচিত ছয়জন নেতা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর প্রায় সোয়া একটার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

একই অনুষ্ঠানে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোটসঙ্গী হয়ে অংশ নিয়েছিল এনসিপি, এবং এর আগেই জামায়াতের এমপিরাও ওই পরিষদের সদস্য হিসেবে শপথ সম্পন্ন করেন।

অন্যদিকে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা এদিন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। সংসদ ভবনে তাদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি হাতে সাদা ও নীল রঙের দুটি ফরম দেখিয়ে বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা নির্বাচিত হননি এবং বিষয়টি এখনো সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি। গণভোটের রায়ের ভিত্তিতে পরিষদ গঠন হলে আগে সেটি সংবিধানে সংযোজন করতে হবে এবং সদস্যদের শপথ কে পড়াবেন, সে বিধানও নির্ধারণ করতে হবে।

ট্যাগস :

এনসিপির নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ সম্পন্ন করেছেন

আপডেট সময় : ০৩:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬