ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফোন ১৮-এ থাকছে নতুন আকর্ষণীয় চমক! Logo শিক্ষা উপদেষ্টা ক্ষুব্ধ: বাড়তি বই-পরীক্ষা নিয়ে সমালোচনা Logo ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হলো ইসলামিক ব্যাংকিং বিভাগের কোর্স Logo গোয়েন্দা সংস্থার তদন্তে প্রশ্নফাঁসের কোনো সাক্ষ্য মেলেনি: শিক্ষা অধিদপ্তর Logo ব্যাংক সিস্টেমের বাইরে ৩ লাখ কোটি টাকা, বললেন মাসরুর আরেফিন Logo বন্ড সুবিধা প্রত্যাহারে ক্ষুব্ধ পোশাক খাত: তিন শীর্ষ সংগঠন রুখে দাঁড়ালো Logo ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ, কার ভাগে কত টাকা? Logo শ্রীলঙ্কাকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ Logo ব্রাজিল বিশ্বকাপ দলে নেইমারের স্থান: আসন্ন চ্যালেঞ্জ Logo পিসিবির চিঠি: বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াল আইসিসি

এনসিএল টি-টোয়েন্টি ফাইনালে ৬২ রানে অলআউট নাইম শেখের ঢাকা মেট্রো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ২৩৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

রবিন লিগে যে দলটিকে মনে হচ্ছিল দুর্দমনীয়, সেই ঢাকা মেট্রো কোয়ালিফায়ার ১-এ এসে রংপুর বিভাগের কাছে হেরে গিয়েছিল। তারপর কোয়ালিফায়ার ২-এ খুলনাকে হারিয়ে ফাইনালে উঠে আবার রংপুরের সামনে কেমন যেন আড়ষ্ট, জবুথবু নাইম শেখের ঢাকা মেট্রো। আজ মঙ্গলবার দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আকবর আলীর রংপুরের শানিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা মেট্রোর ব্যাটাররা। ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানেই শেষ ঢাকা মেট্রোর ইনিংস।  রংপুরের দুই পেসার আলাউদ্দীন বাবু এবং মুকিদুল ইসলাম মুগ্ধ নতুন বলে ঢাকা মেট্রোর ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে উড়ন্ত সূচনার বদলে ওই ৬ ওভারেই ১৮ রানে ইনিংসের অর্ধেকটা খুইয়ে ব্যাকফুটে চলে যায় ঢাকা মেট্রো। দলটির প্রথম ৭ ব্যাটারের মধ্যে একমাত্র দুই অংকে পৌঁছাতে সক্ষম হন শুধু শামসুর রহমান শুভ। জাতীয় দলের এ সাবেক টপ অর্ডারের ব্যাট থেকে আসে ১৪ (২৮ বলে) রান এবং পরবর্তীতে সেটাই ঢাকা মেট্রোর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।সেখান থেকে আর সামনে বেরিয়ে আসা সম্ভব হয়নি। একজন ব্যাটারও মাথা তুলে দাঁড়াতে পারেননি। মাত্র ১৩ রানে আউট হলেও ঢাকা মেট্রোর পেস বোলার কাম লেট অর্ডার আবু হায়দার রনি শেষ দিকে একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আরেক পেসার শহিদুলের সাথে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হয়ে ফেরেন হাত খুলে খেলার সামর্থ্য রাখা আবু হায়দার রনি।১৬.৩ ওভারে ৬২/১০ (ইমরান উজ্জামান ৪, নাইম শেখ ০, আনিসুল ইসলাম ইমন ৩, শামসুর রহমান শুভ ১৪, আমিনুল ইসলাম বিপ্লব ০, গাজী তাহজিবুল ২, মোসাদ্দেক হোসেন সৈকত ৬, আবু হায়দার রনি ১৩, শহিদুল ইসলাম ৪; আলাউদ্দীন বাবু ৩/১২, মুকিদুল ইসলাম মুগ্ধ ২/১২, রবিউল ১/৯, চৌধুরী রেজওয়ান ১/১২, আরিফ ১/১৪)।

ট্যাগস :

এনসিএল টি-টোয়েন্টি ফাইনালে ৬২ রানে অলআউট নাইম শেখের ঢাকা মেট্রো

আপডেট সময় : ০৩:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪