ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এতিম শিশুদের মধ্যে ঈদ আনন্দ ছড়াল ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৭৮৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :
ঈদের উৎসবকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ভলেন্টিয়ার ফর এনভারমেন্ট (VFE)-এর উদ্যোগে সুরভী স্কুলের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে বিশেষ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আয়োজনে ছিল মার্কেটিং এলামনাই এসোসিয়েশন (ঢাকা বিশ্ববিদ্যালয়), বাংলাদেশ এনভারমেন্টালিস্ট সোসাইটি ও সহযোগ-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের মাঝে নতুন পোশাক, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ঈদের উৎসব আনুস্থানে উপস্থিত সুরভি স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী লিলি বলেন, “আমরা খুব খুশি ! আমাদের মতো শিশুদের কেউ খেয়াল রাখে না। নতুন জামা পেয়ে মনে হচ্ছে আমরাও ঈদ পালন করতে পারব। অধ্যাপক মার্কেটিং বিভাগ ও আহ্বায়ক মার্কেটিং এলুমনাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. এবিএম শহীদুল ইসলাম বলেন, শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এই ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভলেন্টিয়ার ফর এনভারমেন্ট এর ফাউন্ডার শেখ শাহরুখ ফারহান জানান, “এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ঈদের এই আনন্দ আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ভলেন্টিয়ার ফর এনভারমেন্ট এর পক্ষ থেকে জানানো হয়, তারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়মিত শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে। এ ধরনের সামাজিক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়। এ ছাড়াও প্রফেসর ড. সিরাজুল হক, চেয়ারম্যান মার্কেটিং বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. মোঃ নেয়ামুল ইসলাম, সদস্য সচিব, মার্কেটিং এলুমনাই এসোসিয়েশন, মোমতাজ আহসান বকুল, মমতাজ আহসান, সুরভি স্কুলের এক্সিকিউটিভ ডাইরেক্টর এমডি আবু তাহের, দেওয়ান রাশিদুল হাসান, মফিজুর রহমান লিটন, জুয়েল আহমেদ সহ অন‍্যান‍্য ব‍্যক্তিগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এতিম শিশুদের মধ্যে ঈদ আনন্দ ছড়াল ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট

আপডেট সময় : ০৯:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫