ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ইসি সানাউল্লাহ / প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে Logo শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

‘এটা আমাদের জন্য অনেক কিছু’ বুকে কষ্ট চেপে বললেন বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ২৪৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দশ বছর পর জয়। আনন্দ-উৎসবটা হতে পারতো ঘরের মাঠের দর্শকদের সামনে। নিগার সুলতানা জ্যোতিদের সেই সুযোগটা হলো না। রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

স্কটল্যান্ডকে হারিয়ে আনন্দের মাঝেই আবেগপ্রবণ হয়ে পড়লেন নিগার-মারুফারা। কাঁদলেন মাঠের মধ্যেই। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বললেন, ‘এটা (জয়) আমাদের জন্য অনেক কিছু।

ঘরের মাঠে দর্শকদের সামনে খেলতে না পারার কষ্ট পোড়াচ্ছে নিগারদের। তারপরও সব ভুলে সামনে এগিয়ে যেতে চান তারা। নিগার বলেন, ‘শুরুতে এটা আমাদের অনেক কষ্ট দিচ্ছিল। কারণ আমাদের মনের মধ্যে ছিল, দেশের মানুষদের সামনে খেলব। তবে এই দল, এখানকার মানুষ দেখে ভালো লাগছে। বাংলাদেশের কয়েকজন সমর্থকও ছিল এখানে।’

মনের কষ্ট মনেই রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিগারদের। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পেশাদার দল হিসেবে আমাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে। ঘরের মাঠের দর্শকদের সামনে খেললে কী হতো, এটা ভাবা বন্ধ করতে হবে। এখানে খেলতে পারছি, সেটাও আমাদের বড় সৌভাগ্য।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১১৯ রান দাঁড় করায় বাংলাদেশের মেয়েরা। জবাবে ৭ উইকেটে ১০৩ রানে থামে স্কটল্যান্ড। বাংলাদেশ জেতে ১৬ রানে।

ট্যাগস :

‘এটা আমাদের জন্য অনেক কিছু’ বুকে কষ্ট চেপে বললেন বাংলাদেশ অধিনায়ক

আপডেট সময় : ০৩:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪