ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

এখন খবর পড়তেও টাকা লাগবে টুইটারে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ৩৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বর্তমানে সবচেয়ে আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। ২০২২ সালের অক্টোবরে এলন মাস্কের দায়িত্ব নেওয়ার পর থেকে টুইটার সমালোচনার মুখে পড়েছে। একের পর এক ব্যবহারকারীদের দুঃসংবাদ দিচ্ছে। প্রদত্ত সাবস্ক্রিপশনের কারণে সেলিব্রিটিরা সম্প্রতি তাদের নীল ব্যাজ হারিয়েছেন।

কিছুদিন আগে লোগো পরিবর্তন করে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি করেন ইলন মাস্ক। এখন জানা যাচ্ছে এখন টুইটারে টাকা খরচ না করে খবরও পড়তে পারবেন না। অর্থাৎ এখন থেকে ব্যবহারকারীদের টুইটার থেকে একটি নিউজ লিঙ্কে ক্লিক করে খবর পড়ার জন্য টাকা দিতে হবে।

মিডিয়া যাতে টুইটার থেকে আয় করতে পারে সেজন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। আগামী মাস থেকে খবর পড়ার জন্য ব্যবহারকারীদের চার্জ করা হবে।

ইলন মাস্কের এই পদক্ষেপ মূলত অনলাইন নিউজ পোর্টালগুলোর আয়ের উৎস বাড়ানোর জন্য। টেক বিলিয়নেয়ার মাস্ক বলেন, আগামী মাস থেকে এই সুবিধা শুরু হচ্ছে। মিডিয়া আউটলেট তাদের খবর প্রকাশ করার জন্য ব্যবহারকারীদের চার্জ করতে পারবে। প্রতি আর্টিক্যালে প্রতিটা ক্লিক অনুযায়ী ধার্য হবে সেই অর্থ।
এক্ষেত্রে যারা মাসিক সাবস্ক্রিপশন নিবেন, তাদের খরচ কম হবে। না হলে খরচ বাড়বে বলে জানিয়েছেন ইলন মাস্ক। অন্য কথায়,ওটিটি প্ল্যাটফর্মগুলোতে শো দেখার জন্য আপনাকে যেমন অর্থ প্রদান করতে হবে, তেমনি এখন থেকে টুইটারে খবর পড়ার জন্যও আপনাকে অর্থ প্রদান করতে হবে।

এখন খবর পড়তেও টাকা লাগবে টুইটারে

আপডেট সময় : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩