ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

এখনো দুই ম্যাচ বাকি, আমাদের শক্তভাবে ফিরতে হবে: লিটন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ২৪৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সিরিজ শুরু হওয়ার লিটন দাস বলেছিলেন, বিশ্বের যেকোনো দলকেই হারাতে পারে বাংলাদেশ। যদিও মাঠে কথার প্রতিফলন দেখাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তানের কাছে হেরেই সিরিজ শুরু করতে হয়েছে বাংলাদেশকে।

গতকাল বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরে গেছে বাংলাদেশ। পাকিস্তানের করা ২০১ রানের জবাব দিতে নেমে সফরকারীরা গুটিয়ে গেছে ১৬৪ রানে। হারের কারণ হিসেবে তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং) খারাপ করার কথা বলেছেন লিটন। সবগুলো বিভাগে বাংলাদেশকে উন্নতি করতে হবে বলে মনে করেন অধিনায়ক। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেলেও এখনো ভালো কিছু করার সুযোগ দেখছেন লিটন। তিনি মনে করেন, দুটি ম্যাচ বাকি আছে। সেগুলোতে ভালো করতে পারলে সিরিজ জয় করা সম্ভব।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘পুরো ম্যাচ জুড়েই আমরা ভালো বল করতে পারিনি, ভালো ব্যাটিং করিনি, আর ফিল্ডিংও ভালো করিনি তবে লিটন বলেছেন, এই ম্যাঠে ২০০ রান তাড়া করে জয় সম্ভব। সেক্ষেত্রে আত্মবিশ্বাস আর কৌশলী হয়ে বাংলাদেশকে খেলতে হবে। শক্তভাবে কামব্যাক করতে হবে।লিটন বলেন, ‘এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব। কারণ মাঠটা খুব দ্রুত এবং উইকেটও ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। কিন্তু মাঝের ওভারগুলোতেও আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমাদের শক্তভাবে ফিরতে হবে। আমি বলছি না যে আমরা অনুশীলন করিনি। আমার মনে হয় ক্রিকেট শুধু অনুশীলনের বিষয় না, এটা বোঝার, ভাবার এবং মাঠে প্রয়োগ করার খেলা। মানসিকভাবে আমাদের আরও শক্ত হতে হবে।’বুধবার শেষ দিকে জাকের আলী ২০ বলে ৩৬ রান করেন। ডানহাতি এই ব্যাটারকে নিয়ে লিটন বলেন, ‘জাকের আলী গত এক বছরে খুব ভালো খেলেছে। সে এই মুহূর্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু একজন খেলোয়াড় দিয়ে ম্যাচ জেতা যায় না। সবাইকে অবদান রাখতে হবে।’

ট্যাগস :

এখনো দুই ম্যাচ বাকি, আমাদের শক্তভাবে ফিরতে হবে: লিটন

আপডেট সময় : ০৪:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫