ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারত সফর না হলে বাংলাদেশের জায়গায় খেলতে পারে স্কটল্যান্ড Logo বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক বৃদ্ধি: বাংলাদেশে নতুন দাম নিয়ে উদ্বেগ Logo বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক Logo ভারতীয় কোস্টগার্ডের হাতে ২৪ বাংলাদেশি জেলে: ট্রলারটি ছিল ‘এফবি সাফওয়ান’ Logo পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো Logo শামীম ওসমান ও পুত্র অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড; মৃত ১৪ Logo শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo সাবিনার জোড়া গোলে ভারতকে ধরাশয়ী করলো বাংলাদেশ Logo রানাপাশার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠান

এক বছরের সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ৪১৮৭০

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১৬৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

গাজায় সংঘাতের এক বছরে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সঙ্গে গত বছর হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের স্মরণে শোক প্রকাশ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিকদের অবিলম্বে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে পালানোর নির্দেশ দেওয়ার পরেই সেখানে ভারী বোমাবর্ষণ শুরু হয়। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে নয়জনই শিশু।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গত এক বছর ধরে গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। অবরুদ্ধ এই উপত্যকাকে রীতিমত ধ্বংসযজ্ঞে পরিণত করেছে দখলদাররা। গাজায় এখন পর্যন্ত ৪১ হাজার ৮৭০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৭ হাজার ১৬৬ জন।

তিনি বলেন, আমি সব জিম্মির ‘নিঃশর্ত’ মুক্তির আবারও আহ্বান জানাচ্ছি। হামাসকে অবশ্যই আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে জিম্মিদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। গুতেরেস আরও বলেন, এখন সময় জিম্মিদের মুক্তি দেওয়ার, সংঘাত বন্ধ করার ও এ অঞ্চলকে গ্রাস করার দুর্ভোগের ইতি টানার। এখন সময় শান্তি, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের।

ট্যাগস :

এক বছরের সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ৪১৮৭০

আপডেট সময় : ০৩:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪