ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য-বিনিয়োগ Logo লিভার ও হৃদরোগে কর্মহীন কালাম, চিকিৎসার টাকার অভাবে বাঁচার আকুতি Logo বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম Logo বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ড. রফিকুল ইসলাম Logo বিশ্বে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের : প্রভাব পিউ জরিপ Logo ৪৫ বছর পলাতক থাকার পর জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক মেজর মোজাফফর আটক Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

একসঙ্গে আসছেন দুই প্রজন্মের চার তারকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ২২২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

একুশে পদকপ্রাপ্ত দুই জীবন্ত কিংবদন্তী অভিনয়শিল্পী আবুল হায়াত ও দিলারা জামান। তারা একসঙ্গে বহু নাটকে ও বিজ্ঞাপনে কাজ করেছেন। এখনো দেশের বিভিন্ন টিভি চ্যানেলে তাদের অভিনীত নাটক উপভোগ করেন দর্শক। চলতি বছরের প্রথম মাসে আবারও তারা একসঙ্গে কাজ করলেন।তাদের দেখা যাবে একটি পণ্যের বিজ্ঞাপনে। তাদের সঙ্গে এতে আরও রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই তারকা ইমন ও শখ। সায়মন তারিকের গল্প ভাবনায় এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন দুটি ভিন্ন প্রজন্মের চার তারকা।গত ৩০ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন’(বিএফডিসি)-এর একটি ফ্লোরে সেট ফেলে বিজ্ঞাপনটি নির্মাণ করেন সায়মন তারিক। বিজ্ঞাপনটির সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ইবাদ আলীম।চিত্রনায়ক ইমন বলেন, ‌‘এই বিজ্ঞাপনে কাজ করে খুব মজা পেয়েছি। আমার ভিষণ দুজন প্রিয় মানুষ ও শিল্পী আবুল হায়াত এবং দিলারা জামান আপার সঙ্গে কাজের সুযোগ মানেই তো আনন্দ। আমরা একটি পরিবারের গল্পে কাজ করেছি। আমার বাবা-মায়ের ভূমিকায় আছেন আবুল হায়াত ও দিলারা জামান। স্ত্রীর চরিত্রে শখ। বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশা করছি।’দিলারা জামান বলেন, ‘গল্প নির্ভর বিজ্ঞাপন এটি। এ ধরনের কাজ করতে ভালো লাগে। সঙ্গে যারা ছিলেন তাদের সবার সঙ্গে আগেও কাজ হয়েছে। শুটিংয়ের পরিবেশটা তাই ঘরোয়া আমেজের ছিল।’

ট্যাগস :

একসঙ্গে আসছেন দুই প্রজন্মের চার তারকা

আপডেট সময় : ০৩:০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫