ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

এই প্রথম এশিয়া থেকে মহিলা অভিনেত্রী হিসেবে অস্কারে ইতিহাস গড়লেন মিশেল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মিশেন ইয়ো ৯৫তম অস্কারে এশিয়া থেকে প্রথম মহিলা অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি পুরস্কার জিতেছেন। ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে এই পুরস্কার জিতেছেন মিশেল।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের কর্মকর্তা টুইটারে বলেছেন যে মিশেল এশিয়ার প্রথম মহিলা যিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন। এর মাধ্যমে তিনি ইতিহাস গড়েছেন।

অস্কার বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ১২ মার্চ রাতে (বাংলাদেশ সময়, ১৩ মার্চ ভোর ৬টায়) এ বছরের ৯৫তম আসর অনুষ্ঠিত হয়। জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারকারা।

পুরস্কার গ্রহণের পর মালয়েশিয়ার নাগরিক মিশেল ইয়ো বলেন- ‘’আমার মতো দেখতে সব ছোট ছেলে-মেয়েদের জন্য এটি উৎসর্গ করছি। এটি স্বপ্ন এবং সম্ভাবনার একটি বাতিঘর। স্বপ্ন সত্যি হয়েছে।’

পুরস্কার গ্রহণের সময় মিশেল তার ৮৪ বছর বয়সী মাকে ধন্যবাদ জানান। মালয়েশিয়ায় বসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখেছেন তার মা। এসব তথ্য উল্লেখ করে মিশেল ইয়ো বলেন, ‘পৃথিবীর সব মায়েরাই সুপারহিরো। তাদের ছাড়া, আজ রাতে আমরা কেউ এখানে থাকতে পারতাম না।’

‘এভরিথিং এভরিহোয়ার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মিশেল ইয়ো। সমালোচকদের বিচারেও তিনি এগিয়ে ছিলেন। এই বিভাগে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ‘টার’ সিনেমার কেট ব্লাচেট, আনা ডে আরমাস।

৬০ বছর বয়সী মিশেল প্রথম মালয়েশিয়ান অভিনেত্রী যিনি অস্কারের জন্য মনোনীত হয়েছেন। এবং তিনি শুরুতেই বাজিমাত করলেন। এর আগে মিশেল গোল্ডেন গ্লোব এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারও জিতেছিলেন।

এই প্রথম এশিয়া থেকে মহিলা অভিনেত্রী হিসেবে অস্কারে ইতিহাস গড়লেন মিশেল

আপডেট সময় : ০২:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩