ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

এই প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না নাদাল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ২৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গত ১৯ বছরে প্রথমবারের মতো আসন্ন ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পুরুষদের এককে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল। এমনকি আগামী বছর টেনিস ক্যারিয়ারকে বিদায় জানানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে চোট পান নাদাল। সেই পুরনো চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। তাই ২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেনে অভিষেকের পর প্রথমবারের মতো আসন্ন টুর্নামেন্টে খেলবেন না নাদাল।

তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিইনি, আমার শরীর সিদ্ধান্ত নিয়েছে। রোলা গারোতে খেলা অসম্ভব। আগামী বছর আমার শেষ বছর হবে, এটাই আমার কামনা। এখন খেলতে থাকলে সেটা সম্ভব হবে না।’

চোট কাটিয়ে উঠতে গত চার মাস ধরে ঘাম ঝরিয়েছেন নাদাল। তিনি বলেন, ‘গত চার মাসে আমি খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমি ইনজুরি থেকে সেরে ওঠার জন্য সবরকম চেষ্টা করেছি। কিন্তু রোলা গারোতে খেলা আমার পক্ষে অসম্ভব। কারণ অস্ট্রেলিয়ায় আমার যে সমস্যাগুলো ছিল তার সমাধান এখনো হয়নি। ’

তিনি আরও বলেন, ‘আমি এখনও আগের অবস্থায় আছি, তাই রোলা গারোতে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত নই। আমি এমন লোক নই যে শুধু থাকার জন্য রোলা গারোতে থাকব এবং আমি এমন জায়গায় এভাবে থাকতে পছন্দ করি না।’

২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেনে অভিষেকে নাদাল শিরোপা জিতেছিলেন। এর পরে, নাদাল ১৩ বার ফ্রেঞ্চ ওপেনের মুকুট জিতেছিলেন। ‘ক্লে কোর্টের রাজা’ হিসেবে পরিচিত নাদাল ফ্রেঞ্চ ওপেনে ১১৫ ম্যাচের মধ্যে ১১২টি জিতেছেন।

সার্বিয়ার নোভাক জোকোভিচের সাথে যৌথভাবে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক নাদাল। তিনি ৭০টি এটিপি শিরোপাও জিতেছেন। ২০৯ সপ্তাহ ধরে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন নাদাল। এটিপি ইতিহাসে এটি ষষ্ঠ দীর্ঘতম।

এই প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না নাদাল

আপডেট সময় : ০২:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩