ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ইসি সানাউল্লাহ / প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে Logo শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১০৫ বার পঠিত

প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেন কোনোভাবেই মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি সতর্কবার্তা দিয়ে বলেন, এআই মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে পুরো মানব সভ্যতা এক অস্তিত্ব সংকটে পড়বে। তাই প্রযুক্তির চরম উৎকর্ষের মধ্যেও মানবকল্যাণ এবং মানুষের সর্বময় নিয়ন্ত্রণ বজায় রাখাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, বিশ্ব আজ এক মহাবিপ্লব ও রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যার মূল চালিকাশক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা। বৈশ্বিক অঙ্গনে আগামী দিনে বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়াবে, তা বহুলাংশে নির্ধারণ করবে এই প্রযুক্তির সঠিক ব্যবহার ও প্রয়োগ।

দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, আমাদের তরুণ প্রজন্ম চতুর্থ শিল্পবিপ্লবের অগ্রবর্তী সৈনিক। এ তরুণ শক্তি ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে কাজ করলে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার জাতীয় লক্ষ্য অর্জন সম্ভব হবে।

এ সময় এআইকে কেবল লোকবল বা ব্যয় কমানোর সীমিত হাতিয়ার হিসেবে ব্যবহার না করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি দেশীয় ব্যবসায়ীদের প্রতি উদ্ভাবনী পণ্য সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন নতুন খাত উন্মোচনের মাধ্যমে বাড়তি কর্মসংস্থান তৈরির মাধ্যম হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর আহ্বান জানান।

ট্যাগস :

এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় : ০২:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬