উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক
- আপডেট সময় : ০৩:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ২২৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ১২.০২.২০২৬ ।।
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের ৯৩৫ টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ভোটগ্রহণ কার্যক্রম চলছে। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটে স্বস্তঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন ভোটাররা। এ প্রতিবেদক সকাল ৭টা থেকে গাজীপুরের অর্ধশতাধিক কেন্দ্র ঘুরে দেখেছেন। এর সালনা নাসির উদ্দিন প্রাথমিক বিদ্যালয়, সালনা নাসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ, জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সবগুলো ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সকাল সাড়ে ১০ টার দিকে গাজীপুর ২ আসনের সালনা নাসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন আসনটির বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি এছাড়াও জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। বিদ্যালয়টির দুটি কেন্দ্রের মোট ভোটার ৩৬২৫ জন। পুরুষ ভোটার ১৮০৫ জন এবং নারী ভোটার ১৮২০ জন। সাড়ে ১১টা পর্যন্ত ১০২৩ ভোট কাস্টিং করা হয়েছে। এছাড়াও উত্তর খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়েও দেখা যায় ভোটারদের দীর্ঘলাইন। এ কেন্দ্রটিতে ৩১২৩ জন পুরুষ ভোটার এবং ৩০৮৪ জন ভোটার। কেন্দ্রটিতে সকাল ১১.৪৫ মিনিট পর্যন্ত মোট ১৪২৫ টি ভোট কাস্টিং হইছে। ডেগেরচালার একটি স্কুলেও নারী ও পুরুষ মিলিয়ে মোট ভোটার ৪৬৭৯ জন, সেখানেও ১২টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে ১৪৯০টি। হাজী আহম্মেদ আলী পাবলিক স্কুল কেন্দ্রে মোট ৩৫৮৬ জন নারী ভোটারের মধ্যে ৯৯৭ টি ভোট কাস্টিং হইছে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার ড. মো: আদিল বলেছেন, সংসদ নির্বাচন ও গণভোট দুটি ভোট হওয়াতে অনেক নারীরা ভোটাররাই বুঝতে পারছেন না। একটি ভোট দিয়ে চলে যাওয়ার সময় ডেকে আরেকটি ভোট যে আছে সেটি বলতে হচ্ছে। গাজীপুর জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
























