ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস Logo অপরাধ জগতের গটফাদার মোল্লা কাউসার ব্যারের হাতে গ্রেফতার। Logo বেতন-ভাতা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের আন্দোলনের Logo নাহিদ রানার ঝড়: পাকিস্তানের পাঁচ উইকেট একাই তুলে নিলেন বাংলাদেশের পেস মাস্টার Logo জাইমা রহমান আজ মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে Logo ‘ব্যর্থ প্রেমের’ নায়ক বাপ্পারাজের জন্মদিন উদযাপন Logo হিরো আলম জামিনের পর সাংবাদিকদের সামনে আসবেন Logo আগামীকাল সংসদে উপস্থিত থেকে ভাষণ দিবেন রাষ্ট্রপতি Logo বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ইরানের দাবি: যুক্তরাষ্ট্র তেলের বাজার নিয়ন্ত্রণে ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে

উন্নয়নের পথে দেশ, কেউ পেছনে টেনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ১৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্রের ধারা অব্যাহত থাকায় দেশ উন্নয়নের পথে, এ দেশকে কেউ পিছিয়ে নিতে পারবে না।

রোববার (১১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আজ আশাবাদী এই দেশকে কেউ পেছনে টেনে নিতে পারবে না। আবার অন্ধকার যুগে ফিরিয়ে নিতে পারবে না। গণতন্ত্রের ধারা অব্যাহত থাকায় দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আজ দেশে স্বাক্ষরতার হার ৭৫ শতাংশে উন্নীত হয়েছে।

শেখ হাসিনা বলেন, পৃথিবী পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বাংলাদেশকে নিরক্ষরতামুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের সময় ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেওয়া হয়, তারপর ক্ষমতায় আসার পর উদ্যোগ নেওয়া হয়। আজ কিন্তু আমরা সেটা করতে সফল হয়েছি; আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। কারণ আমরা যদি আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে চলব কীভাবে।

তিনি আরও বলেন, আমরা আজ ডিজিটাল বাংলাদেশ করেছি বলেই করোনা মহামারী মোকাবেলা করা সহজ হয়েছে। এমনকি সব স্কুল-কলেজ বন্ধ থাকলেও বিশ্বব্যাপী মহামারি করোনার মধ্যে ‘আমার ঘর আমার স্কুল’ নীতিতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়া হয়েছিলো। আজ আমাদের শিশুরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছে। তাদের মধ্যে উদ্ভাবনী শক্তি প্রকাশ পাচ্ছে। তারা আজ যে বক্তৃতা দিয়েছে তাতে আমি পরিপূর্ণ।

উন্নয়নের পথে দেশ, কেউ পেছনে টেনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩