ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

উইকেট নিজেদের পছন্দ মতো তৈরি করা হবে: হাবিবুল বাশার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
২০১৯ সালে আফগানিস্তানের সাথে ঘরের মাঠে একমাত্র টেস্ট খেলেছিল বাংলাদেশ। টাইগাররা সেই টেস্ট হেরেছিল ২২৪ রানের বিশাল ব্যবধানে। জুনে ঘরের মাঠে আবারও টেস্ট খেলবে বাংলাদেশ। আফগানিস্তান স্পিনে শক্তিশালী হওয়ায় উইকেট কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে। নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, উইকেট নিজেদের পছন্দ মতো তৈরি করা হবে।

বৃহস্পতিবার (২৫ মে) গণমাধ্যমকে হাবিবুল বাশার বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে। আমরা আসলে কী ধরনের উইকেট চাই, কী ধরনের উইকেটে আমরা খেলতে চাই, সেটা আমাদের ব্যাপার। অবশ্যই আমরা কোন খেলার আগে সেটা প্রকাশ করব না। মিরপুরের উইকেট কেমন হতে পারে সে সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।’

চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সাকিব না থাকলে আমরা একজন খেলোয়াড়কে হারাবো। সাকিব-মুশফিক দুজন থাকলে বাড়তি সুবিধা পাই। হয় আমরা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা আরও একজন বোলার নিয়ে খেলতে পারি। শর্ত অনুযায়ী আমরা এটা করি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং ও বোলিং করে দলে আসতে পারেন। আমরা সাকিবের ব্যাটিং ও বোলিং মিস করব।’

উইকেট নিজেদের পছন্দ মতো তৈরি করা হবে: হাবিবুল বাশার

আপডেট সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩