ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়েছে ছিনতাইকারীরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ইস্ট ওয়েস্ট প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রী অপূর্ণা আক্তারকে চাপাতি দিয়ে কুপিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। অপূর্ণা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ ব্যাচের ফার্মেসির ছাত্রী।
রোববার (২ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে জিম থেকে বাসায় ফেরার সময় রাজধানীর আফতাব নগরের বি ব্লকে এ ঘটনা ঘটে।

জিম সহকারী কামরুল হাসান সাকিব বলেন, ‘রাত ১০টায় ঢাকা ইম্পেরিয়াল কলেজ সংলগ্ন জিম থেকে বের হয়ে বাসায় ফিরছিলাম। তারপর ফোনে খবর পেলাম একটা মেয়ে ছিনতাইকারীর হাতে ধরা পড়েছে। আমি দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শুধু রক্ত আর রক্ত। ততক্ষণে অন্য শিক্ষার্থীরা মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়।’

অপূর্ণার সহপাঠী তানভীর কায়েস বলেন, ‘রাতে জিম থেকে বাসায় ফেরার পথে ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে এবং মোবাইল ফোন, টাকা ও ব্যাগ দাবি করে। অপূর্ণা দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে অপূর্ণাকে কুপিয়ে তার কাছ থেকে সবকিছু নিয়ে পালিয়ে যায়।’
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আহত ছাত্রকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখছি। ছিনতাইকারীদের শনাক্ত করতে একাধিক দল কাজ করছে।’

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়েছে ছিনতাইকারীরা

আপডেট সময় : ০১:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩