ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারত সফর না হলে বাংলাদেশের জায়গায় খেলতে পারে স্কটল্যান্ড Logo বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক বৃদ্ধি: বাংলাদেশে নতুন দাম নিয়ে উদ্বেগ Logo বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক Logo ভারতীয় কোস্টগার্ডের হাতে ২৪ বাংলাদেশি জেলে: ট্রলারটি ছিল ‘এফবি সাফওয়ান’ Logo পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো Logo শামীম ওসমান ও পুত্র অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড; মৃত ১৪ Logo শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo সাবিনার জোড়া গোলে ভারতকে ধরাশয়ী করলো বাংলাদেশ Logo রানাপাশার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠান

ইসরায়েলের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১০৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের শহরতলীতে ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

হিজবুল্লাহর হামলার পর ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহরের আশপাশে সাইরেন বেজে উঠেছে। এরপরেই হিজবুল্লাহর পক্ষ থেকে এক টেলিগ্রাম পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, লেবানন থেকে ছোড়া দুটি রকেট তারা ভূপাতিত করেছে। এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়। ইরানপন্থি ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলের ইলাত শহরে একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ ড্রোন হামলার দাবি করেছে।

গত জুন এবং সেপ্টেম্বরেও ইরাক থেকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালানো হয়। জুনের শুরুর দিকে বেশ কিছু হামলার খবর পাওয়া যায়। সে সময় সংগঠনটি জানায় যে, তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দেবে।

ট্যাগস :

ইসরায়েলের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

আপডেট সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪