ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ২০ ছাড়ালো, আহত ৩ শতাধিক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৩৬২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ইরানের নতুন হামলায় ইসরায়েলের হাইফা শহরে নিখোঁজ থাকা তিনজনের মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সরকারি সামরিক রেডিও। এর আগে মধ্য ইসরায়েলে আরও পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছিল।

চার দিন আগে ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান এই আক্রমণ শুরু করে। সেই থেকে ইসরায়েলে মৃতের সংখ্যা ২০ ছাড়িয়েছে, আর আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।হাইফা এবং তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে, অনেকে গৃহহীন হয়ে পড়েছেন। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক।

এই সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে, আন্তর্জাতিকভাবে বিরোধের অবসান চেয়ে বারবার আহ্বান জানানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘর্ষ পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় রূপ নিতে পারে।

ট্যাগস :

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ২০ ছাড়ালো, আহত ৩ শতাধিক

আপডেট সময় : ০২:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫