ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

ইরানের ধর্মীয় নেতার অভিযোগ-“ইউক্রেন যুদ্ধের অবসান চায় না যুক্তরাষ্ট্র”

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ২৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধের অবসান চায় না। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি পশ্চিমা জোট তৈরি করেছে।

মঙ্গলবার (২১ মার্চ) মাশহাদে এক ভাষণে তিনি আরও বলেন, ‘আসলে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। আমেরিকা ন্যাটোকে পূর্বে সম্প্রসারণের জন্য এই যুদ্ধের ভিত্তি তৈরি করে।’

খামেনি বলেন, ইউক্রেনের যুদ্ধে এখন সবচেয়ে বেশি লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইউক্রেনের দরিদ্র মানুষ সমস্যায় পড়েছে। কিন্তু মার্কিন অস্ত্র নির্মাতারা সুবিধা নিচ্ছে। তাই তারা যুদ্ধ শেষ করার পথে নেই।

সর্বোচ্চ নেতা তেহরানের অবস্থানের ওপর জোর দিয়ে বলেন, যুদ্ধে তাদের কোনো অংশগ্রহণ নেই। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে ড্রোন দেওয়ার কথাও অস্বীকার করেন তিনি।

খামেনি গত জুলাইয়ে তেহরান সফরের সময় ভ্লাদিমির পুতিনকে বলেছিলেন যে রুশ প্রেসিডেন্ট উদ্যোগ না নিলে ন্যাটো যুদ্ধ শুরু করত।

মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোতে গিয়ে ইরানের নেতা এসব কথা বলেন। শি জিনপিং বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে রাজনৈতিক সমঝোতার প্রস্তাব দিয়েছেন।

এছাড়াও শি এবং পুতিনের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনার সময়, ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে চীনকে সতর্ক করেছিলেন।
চীনের শান্তি পরিকল্পনা প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির আহ্বান “অগ্রহণযোগ্য”।

ইরানের ধর্মীয় নেতার অভিযোগ-“ইউক্রেন যুদ্ধের অবসান চায় না যুক্তরাষ্ট্র”

আপডেট সময় : ০২:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩