ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইরানের তেল ডিপোতে হামলা, রাস্তায় আগুন ছড়িয়ে দুর্গতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৬৮ বার পঠিত

তেহরানের রাস্তায় ‘আগুনের নদী’/ ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ কন্ঠ ।। ০৮.০৩.২০২৬ ।।

ইরানের তেলের ডিপোতে হামলার পর শহরে আগুন ছড়িয়ে পড়েছে

ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবোরজ প্রদেশে ইসরায়েলি বিমান হামলার কারণে তেলের ডিপোগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে পাইপলাইন ও ডিপোতে ফেটে বের হওয়া জ্বালানি তেল শহরের নর্দমা ও পানি নিষ্কাশন ব্যবস্থার মধ্যে মিশে গিয়ে রাস্তায় আগুনের প্রবাহ তৈরি করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তেহরানের রাস্তাগুলো জ্বালানির আগুনে পূর্ণ, যেখানে ড্রেনের ভেতর দিয়ে আগুনের স্রোত বয়ে যাচ্ছে। রাস্তার গুলি আগুনের ঢেউয়ে ঢেকে সাধারণ চলাচলও থমকে গেছে। ইরানি তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তেহরান এবং পশ্চিমের কারাজ শহরের তিনটি তেলের মজুতকেন্দ্রে হামলা হয়েছে। ফার্স সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত চারজন ট্যাঙ্কারচালক নিহত হয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে তেহরান ও আলবোরজ প্রদেশের চারটি জ্বালানি ডিপো এবং একটি পেট্রোলিয়াম পণ্য পরিবহন কেন্দ্রকে লক্ষ্য করে। বর্তমানে ইরানি নিরাপত্তা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছেন। যদিও হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান সরকার জানিয়েছে, দেশব্যাপী জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই। তেল বিতরণ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে।

ট্যাগস :

ইরানের তেল ডিপোতে হামলা, রাস্তায় আগুন ছড়িয়ে দুর্গতি

আপডেট সময় : ০৩:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬