ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফোন ১৮-এ থাকছে নতুন আকর্ষণীয় চমক! Logo শিক্ষা উপদেষ্টা ক্ষুব্ধ: বাড়তি বই-পরীক্ষা নিয়ে সমালোচনা Logo ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হলো ইসলামিক ব্যাংকিং বিভাগের কোর্স Logo গোয়েন্দা সংস্থার তদন্তে প্রশ্নফাঁসের কোনো সাক্ষ্য মেলেনি: শিক্ষা অধিদপ্তর Logo ব্যাংক সিস্টেমের বাইরে ৩ লাখ কোটি টাকা, বললেন মাসরুর আরেফিন Logo বন্ড সুবিধা প্রত্যাহারে ক্ষুব্ধ পোশাক খাত: তিন শীর্ষ সংগঠন রুখে দাঁড়ালো Logo ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ, কার ভাগে কত টাকা? Logo শ্রীলঙ্কাকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ Logo ব্রাজিল বিশ্বকাপ দলে নেইমারের স্থান: আসন্ন চ্যালেঞ্জ Logo পিসিবির চিঠি: বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াল আইসিসি

ইয়েমেনের বন্দর ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের হামলা, নিহত ৯

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১৩২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ইয়েমেনের বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যদিও সেটি ভূ-পাতিত করার দাবি করছে তেল-আবিব। ইয়েমেনে হামলার পর হুথি নেতাদেরও সতর্ক করা হয়েছে। হুথিদের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন ও বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনার পাশাপাশি হোদাইদাহ বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পরই এই পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মূলত গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নিয়মিত বিরতিতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে উভয় পক্ষ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনে হুথিদের স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে সানায় বন্দর ও জ্বালানি অবকাঠামো।এদিকে ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭ জনে। আহত হয়েছেন এক লাখ সাত হাজারের বেশি।

ট্যাগস :

ইয়েমেনের বন্দর ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের হামলা, নিহত ৯

আপডেট সময় : ০২:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪