ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা Logo ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫ টি মোবাইল ফোন জব্দ Logo বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’ Logo না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের ভিসি Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ওমর সানী Logo হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১৭২ রানেই অলআউট বাংলাদেশ Logo ভারতের আন্দোলনে ইন্ধন দিচ্ছে বাংলাদেশ, দাবি দিলীপ ঘোষের Logo টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি Logo ঠান্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির, আসছে চঞ্চলের সেই সিরিজ

ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় ব্যক্তিত্বদের গোল্ডেন ভিসা দেবে দুবাই

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ২৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
এখন থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ধনী প্রদেশ দুবাইয়ের সরকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং ধর্মীয় ব্যক্তিত্বদের গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ একটি সরকারি আদেশ জারি করেন। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, যারা ভিসার শর্ত পূরণ করতে পারবেন তারা সহজেই দুবাইয়ে থাকার জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা পাবেন। অর্থাৎ, ইমাম, মুয়াজ্জিন, ইসলামী চিন্তাবিদ, মুফতি যারা কমপক্ষে ২০ বছর ধরে দুবাইয়ে ধর্মীয় জ্ঞান বিতরণ ও অনুশীলন করেছেন তাদের এই ভিসা দেওয়া হবে।
এখন থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ধনী প্রদেশ দুবাইয়ের সরকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং ধর্মীয় ব্যক্তিত্বদের গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে।
ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ পবিত্র ঈদুল ফিতরের আগে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান জানাতে এই ঘোষণা দিয়েছেন। এছাড়াও যুবরাজ ঈদ উপলক্ষে ইসলামী ব্যক্তিত্বদের উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাওয়ার অপেক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।

বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশী নাগরিকদের এবং সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘমেয়াদী বসবাসকারী বিদেশী নাগরিকদের এই বিশেষ ভিসা দেওয়া হয়। যারা এই ভিসা পাবেন তারা দেশের প্রায় সব সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।

ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় ব্যক্তিত্বদের গোল্ডেন ভিসা দেবে দুবাই

আপডেট সময় : ০১:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩